বাড়ি কেনা ও বিক্রির ক্ষেত্রে মিলবে আয়করে ছাড়, আপনার জন্য কীভাবে লাভজনক হবে?
১ মিনিটে পড়ুন . Updated: 12 Nov 2020, 08:11 PM IST লেখক Ayan Das বাড়ি কেনা ও বিক্রির ক্ষেত্রে মিলবে আয়করে ছাড়, আপনার জন্য কীভাবে লাভজনক হবে? কতদিনের মধ্যে সেই সুযোগ পাবেন, জেনে নিন। চাহিদা বৃদ্ধি করতে আবাসন ক্ষেত্রের ক্রেতা এবং বিক্রেতাদের আয়কর ছাড় দিল কেন্দ্রীয় সরকার। দু'কোটি টাকা পর্যন্ত বাড়ি কেনার ক্ষেত্রে ২০ শতাংশ আয়কর ছাড় পাবেন প্রথমবারের ক্রেতারা। সুবিধা পাবেন বিক্রেতারা। বৃহস্পতিবার 'আত্মনির্ভর ভারত অভিযান'-এর আওতায় তৃতীয় দফার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজারে চাহিদা বাড়াতে সেই প্রকল্পের আওতায় আয়কর আইনে পরিবর্তনের পথে হেঁটেছে নরেন্দ্র মোদী সরকার। তিনি জানান, আয়কর আইনের ৪৩ (সিএ) ধারার আওতায় সার্কেল রেট (স্ট্যাম্প ডিউটি) এবং চুক্তির মূল্যের (বাড়ির দাম) মধ্যে যে পার্থক্য ১০ শতাংশ ছিল, তা বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সুবিধা মিলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। তবে বাড়ির দাম সর্বোচ্চ দু'কোটি টাকা হতে হবে এবং ক্রেতাদের প্রথমবার বাড়ি কিনতে হবে। সেই সুবিধার ফলে আবাসন ক্ষেত্র অত্যন্ত লাভব...